ছবি: সংগৃহীত
শিক্ষা

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পিয়ারাতলায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

রোববার (১৬ এপ্রিল) সকালে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফাউজিয়া খানম দিপা (২৯) মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা মোল্লা পাড়ার সাবেক সেনা কর্মকর্তা মজিবুর রহমানের মেয়ে। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্থানীয় ইউপি সদস্য মো. রিপন হোসেন জানান, মেয়েটি আত্মহত্যা করেছে এটা নিশ্চিত। তবে কী কারণে করেছে এটা অজানা। শুনেছি সে একলা থাকতে পছন্দ করত। তাই মাঝে মাঝে রুমের দরজা বন্ধ করে রাখত। তার কোনো বান্ধবীও ছিল না।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর থেকে সে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। রাতে খাবার সময় পরিবারের সবাই ডাকাডাকা করলেও সে দরজা খোলেনি।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

রোববার ভোরে সেহেরির সময় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় সবাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, তিনি চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন। অনেকদিন যাবত পড়াশোনা বন্ধ ছিল তার। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছি।

আরও পড়ুন : স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা