ছবি-সংগৃহীত
সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে সেপটিক ট্যাংক সংস্কারের সময় খয়রুল ইসলাম (৩৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হাটহাজারীতে বিদ্যুৎকেন্দ্রে আগুন

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এরশাদ নামে আরও একজন অসুস্থ হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত খয়রুল ইসলাম (৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়ির-বাড়ি এলাকার অহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের জুলফিকার আলীর বাড়ি নির্মাণের কাজ চলছে। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ হয়। শনিবার বিকেলে খয়রুল ও এরশাদ সাটারিংয়ের মালামাল খুলতে ট্যাংকিতে নামেন। এসময় খাইরুলের কোনো সাড়া না পেয়ে এরশাদ নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন : একা পেয়ে খুনের পরিকল্পনা, অতঃপর...

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খায়রুল ইসলামের মৃত্যু হয়। এরশাদকে গুরুতর অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তুহিন মিয়া বলেন, বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ী জুলফিকার আলীর বাড়িতে নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক কাজ করেন। আজ সেপটিক ট্যাংকের সাটারিংয় খুলতে গিয়ে এক শ্রমিক মারা গেছেন।

আরও পড়ুন : বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা