ছবি: সংগৃহীত
সারাদেশ

বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নওগাঁয় বাসের ছাদ থেকে পড়ে সিয়াম নামে এক বাসচালকের সহযোগীর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম নওগাঁ সদর উপজেলার বাচারী গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

আরও পড়ুন: রড বোঝাই ভ্যান উল্টে চালকের মৃত্যু

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম বাসচালকের সহযোগী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলে তাদের বাস শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বদলগাছীর দিকে যাচ্ছিল। বাসের ছাদে বসেছিলেন সিয়াম। বালুডাঙ্গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ঠ্যাংভাঙ্গা মোড়ে বাসের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে সরকারি দিঘী দখলের পায়তারা

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা