ছবি-সংগৃহীত
সারাদেশ

আগুনের ঘটনা সরকার খতিয়ে দেখবে

জেলা প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে আগুন সন্ত্রাসের ইতিহাস আছে। এতো সংখ্যক আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে। এর পিছনে কিছু আছে কিনা সরকার অবশ্যই খতিয়ে দেখবে।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসুস্থদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এতো সংখ্যক আগুনের ঘটনা ভীতি সৃষ্টি করছে। এর পিছনে কিছু আছে কিনা সরকার অবশ্যই খতিয়ে দেখবে। আগুন সন্ত্রাসের কথা ভুলে যাইনি আমরা, আমাদের ইতিহাসে আগুন সন্ত্রাস আছে।

আরও পড়ুন : পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

তিনি বলেন, যারা যেকোনো মূল্যে সরকার পাল্টাতে চায় নিয়মকানুনের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ গায়ের জোরে। থাকতে দেব না, চলে যেতে হবে এই বলে আমাদের ধমক দেয়। এই ধরনের কথাবার্তা গণতন্ত্রের মূলমন্ত্র নয়। এই ধারার মধ্যে অতি উৎসাহে কেউ কিছু করছে কি না সরকারের দেখা উচিত।

এম এ মান্নান বলেন, বৈশাখের ধান ঘরে উঠে গেলে আগামী মাস থেকে দ্রব্যমূল্যের দাম কমে আসবে। ইতিহাস তাই বলে। চালের দামই মূল্যস্ফীতির প্রধান কারণ। গরিব দেশে ভাতই বেশি খায় মানুষ। আশা করছি মে মাসে দ্রব্যমূল্যের দাম কমে যাবে।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীকে সরকারের দেওয়া ১ কোটি ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা