ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিকের ওপর হামলায় আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার ‘এখন’ টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে কালুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

শনিবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।

তিনি জানান, সাংবাদিকের ওপর হামলায় ইতোমধ্যে মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে বিলম্ব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল দুপুরে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে সাংবাদিক সৌরভের ওপর অতর্কিত হামলা হয়। ঐ দিন ২ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ইতোমধ্যে কুসুম আলী নামে একজনকে গ্রেফতার করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা