ছবি-সংগৃহীত
সারাদেশ

রড বোঝাই ভ্যান উল্টে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিন চালিত একটি ভ্যান উল্টে চালক নিহত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিমগঞ্জ-নূরনগর সড়কের আতাপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত ভ্যান চালকের নাম কবির হোসেন (৪০)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নাজিমগঞ্জ বাজার থেকে রড ভর্তি করে ইঞ্জিন চালিত একটি ভ্যান রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে যাচ্ছিলো। কামারগাঁতি মাজার গেট সংলগ্নে এলাকায় পৌঁছালে ভ্যানটির একটি চাকা পাংচার হয়। এসময় ভ্যানটি সড়কের পাশে উল্টে যায়। এতে রড বোঝাই ভ্যানের নিচে চাপা পড়েন চালক কবির হোসেন। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ভ্যান চালক কবিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা