ছবি-সংগৃহীত
শিক্ষা

গুচ্ছে থাকতে সব বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আরও পড়ুন : আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন : টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই

একইসঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এরআগে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়া থেকে তিনটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজেদের পদ্ধতিতে ভর্তি নিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

আরও পড়ুন : চাহিদা বাড়ায় চিনির দাম বেড়ে গেছে

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, গেল বছর যারা গুচ্ছে ছিল তাদের এবারও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে। সেজন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে রাখতে একটি সারমর্ম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এরপরই রাষ্ট্রপতির পক্ষ থেকে নতুন এ নির্দেশনা জানানো হয়।

আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য। তাই বলা যাচ্ছে চলতি শিক্ষাবর্ষে গেল বছরের মতোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে যারা গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা