সংগৃহীত
সারাদেশ

সাঈদীর জানাজা সম্পন্ন

জেলা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশন এলাকায় তার জানাজার নামাজে ইমামতি করেন।

সকালে পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পৌঁছানোর সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ অনেক সাধারণ মানুষ। তার মরদেহ ফ্রিজিং গাড়িতে সাঈদী ফাউন্ডেশনের সামনের মাঠে রাখা আছে। পরে দলীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ফাউন্ডেশন প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন: সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে

উল্লেখ্য, রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১মে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সাঈদীকে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা