সংগৃহীত
অপরাধ
মেয়েকে ধর্ষণ

বাবার আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবা সাইফুল ইসলামের (৪৯) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ জুন) দুপুরে এই কারাদণ্ডাদেশ দেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক বি. এম তারিকুল কবির। একই সাথে (৫০,০০০) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা

দণ্ডপ্রাপ্ত বাবা, পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের বাসিন্দা ও লাকার মৃত আখিম উদ্দীনের ছেলে।

এ সময় জানা যায়, ২০২৩ সালের (১৮ নভেম্বর) ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করে। এরপর তদন্তে নামেন সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক শামছুজ্জোহা সরকার। এর পরে তদন্ত শেষে গত (২৮ মার্চ) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তার পরে সোমবার এই সাজার দণ্ডাদেশ দেয় আদালত।

মামলা বলা হয়, নিজ মেয়ের ধর্ষণের মামলার বাদী হয়েছিলেন দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের ১ম স্ত্রী। তাদের সংসারে ৫ সন্তান থাকা সত্ত্বেও ২য় বিয়ে করেন বাবা সাইফুল। এই ঘটনায় গত বছরের আগস্ট মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদের বিচ্ছেদের পরে মেয়ে ও ২ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: সারা দেশে ভারী বৃষ্টির আভাস

গত বছরের (২১ সেপ্টেম্বর) চাচতো ভাইয়ের বিয়েতে বাবার বাড়িতে যায় ভুক্তভোগী মেয়ে। এ সময় বাবার ঘরেই আলাদা বিছানায় রাতযাপন করে মেয়ে। এরপর বিয়ের অনুষ্ঠানের ৩দিন পরে (২৪ সেপ্টেম্বর) মেয়েটির সৎ মা কোথাও বেড়াতে গেলে এই সুযোগে বাবা তার ঘুমন্ত মেয়েকে ধর্ষণ করেন। তার পরবর্তীতে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। এর পরে ভুক্তভোগী মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই ঘটনায় থানায় মামলা করেন মেয়েটির মা।

এই রায়ের পর আসামি পক্ষের আইনজীবী আহসান উল্লাহ আল হাবিব লাবু বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করা করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা