ছবি : সংগৃহিত
সারাদেশ
চিকিৎসকের অবহেলা

আড়াই লাখ টাকা মূল্যের গাভীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে পশু হাসপাতালের একজন চিকিৎসকের অবহেলায় আড়াই লাখ টাকা মুল্যের একটি গাভীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৯ মাসের সাজা এড়াতে ৫ বছর পলাতক!

মঙ্গলবার (৮ আগস্ট) উপজেলার বাচোর ইউনিয়নের মস্তানি টাউন এলাকার আকাশ আলীর গরু খামারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মস্তানি টাউন এলাকার আকাশ আলীর একটি গরুর প্রসবজনিত সমস্যা দেয় গত মঙ্গলবার। বিদেশী জাতের গাভীটি রক্ষায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী সার্জনকে খবর দেওয়া হয়।

রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক করিমুল ইসলাম গরুটির সার্বিক বিষয় দেখে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা প্রসবের ব্যবস্থা করতে বলেন। গরু’র মালিক সিজার করার অনুমতি দিলে চিকিৎসক করিমুল ইসলাম আরো কয়েকজন চিকিৎসকের সহায়তায় সিজার কাজ শুরু করেন।

আরও পড়ুন: মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

তবে চিকিৎসক সিজারের জন্য গরুর পেট কাটলেও গরু’র বাচ্চা বের করার সময় জরায়ুর কিছু অংশ ছিড়ে ফেলে। তখন গরুটি কিছুটা নাজেহাল হয়ে পড়ে। ওই অবস্থায় কোন রকম গরু’র বাচ্চা পেট থেকে বের করে দায় সারাভাবে সেলাই দেওয়া হয়।

গরুর মালিক আকাশ ইসলাম বলেন, পশু হাসপাতালের চিকিৎসক করিমুল ইসলামের অবহেলায় এবং ভুল চিকিৎসায় আমার এত দামী গরুটি মারা গেল। রাতে গরুটির সিজার করার পর গরুটির অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসক করিমুল ইসলামকে খবর দিলেও তিনি গরুটির কোন খোঁজ খবর পর্যন্ত নেননি।

আরও পড়ুন: সাংবাদিক আব্দুর রবের মানবিক আবেদন

ভুল চিকিৎসায় যেন এভাবে আর কোন গরু না মরে এ জন্য চিকিৎসক করিমুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তিনি।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার (ভারপ্রাপ্ত) বলেন, গরুটি মারা গেছে সেটা সম্পর্কে আমি আজকে জেনেছি।

চিকিৎসক করিমুল ইসলাম আমাকে বলেছে। তবে চিকিৎসক ডিএলও স্যারর অনুমতি নিয়েই সিজার করেছে। গরুটির বাচ্চা দুই দিন আগেই পেটে মারা যাওয়ায় সিজার করা ছাড়া উপায় ছিল না।

আরও পড়ুন: শার্শায় ২৭ গৃহহীন পরিবার পেল ঘর

তবে খামারি বলছে চিকিৎসকের ভুল আর অবহেলায় আমার শখের গরুটি মারা গেল আমি এর বিচার চাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা