ছবি : সংগৃহিত
সারাদেশ
প্রধানমন্ত্রীর উপহার

শার্শায় ২৭ গৃহহীন পরিবার পেল ঘর

বেনাপোল প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল উপহারের ঘর।

আরও পড়ুন: পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বুধবার (৮ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করা হয়।

বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ২ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আকিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা