সারাদেশ

খাগড়াছড়িতে আদিবাসী স্বীকৃতির দাবি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে সংবিধান পরিপন্থী আদিবাসী স্বীকৃতির দাবি আদায়ের নামে দেশ বিভক্তির নীল নকশা চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

আরও পড়ুন : আ’লীগ ভোটাধিকার সুরক্ষিত করেছে

বুধবার (৯ আগস্ট) খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মুজিবুর রহমান এ মানববন্ধনের সভাপতিত্ব করেন।

আরও পড়ুন : নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮

এসময় বক্তারা বলেন, সংবিধান পরিপন্থী ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। ৯ আগস্ট আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে কিছু সুশীল, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পত্রপত্রিকার সম্পাদকরা টিভির টকশো ও সভা-সেমিনারে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করে। এদেশের উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে এনজিও, দাতাসংস্থা এবং খ্রিস্টান মিশনারীসহ পশ্চিমা দাতাসংস্থার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে।

বক্তব্য আরও বলেন, ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনিতে (২৩) ক ধারায় সস্কৃতি সংক্রান্ত একটি অনুচ্ছেদ সংযোজন করে বলা হয় রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিস্বত্বা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সম্প্রদায়ের অনন্য বৈশিষ্টপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহন করবে।
অত্যন্ত দুংখ জনক হলেও সত্যি যে, প্রজ্ঞাপন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশের তথাকথিত আদিবাসী ফোরাম ও তথাকথিত গণমাধ্যম। তারা হরহামেশাই আদিবাসী শব্দ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সাথে ধৃষ্টতা প্রদর্শন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, সদস্য সচিব মাসুম রানা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি আসাদ উল্লাহসহ উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা