ছবি: সংগৃহীত
জাতীয়

গণভোট নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত নেবে সংসদ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বৈধ ও সর্বোচ্চ প্রতিষ্ঠান।

বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটে নির্বাচিত সংসদের মাধ্যমে। তাই রাষ্ট্র, সংবিধান ও রাজনৈতিক কাঠামো সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সংসদই হওয়া উচিত প্রধান আলোচনার ক্ষেত্র।

তিনি বলেন, জনগণের ভোটে গঠিত সংসদের চেয়ে আলাদা কোনো কর্তৃপক্ষকে জনগণের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যায় না। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তার সমাধানও সাংবিধানিক কাঠামোর মধ্যেই হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা