ছবি: সংগৃহিত
জাতীয়

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে তীরে ফিরছিল। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি সাগরে ভাসতে থাকে।

তিনি আরও জানান, দুপুর ১টার দিকে বোটের এক জেলে বিষয়টি মালিককে ফোনে জানান। এরপর বোটের মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে সহায়তা চান। বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু করা হয়।

খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা