ছবি: সংগৃহীত
সারাদেশ

সাগরে বৈরী আবহাওয়া, হতাশ মৎস্যজীবিরা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিং বোটবহর।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কতিপয় ফিশিং বোট সুন্দরবনের দুবলার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। সাগরে ক্রমাগত ঝড়ের কারণে খালি ফিশিং বোট ফিরে আসায় জেলে মহাজনরা হতাশ হয়ে পড়েছেন।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, মৎস্যজীবিরা সাগরে মাছ ধরতে গিয়ে বার বার দুর্যোগের কবলে পড়ে মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে। ফলে জেলে ও বোট মালিকদের লোকসানে পড়ে পথে বসার উপক্রম হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী ও মেহেরআলী খালে আশ্রয় নেওয়া বাগেরহাটের বগা এলাকার ফিশিং বোটের মাঝি ইলিয়াস হোসেন ও মিজানুর রহমান শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সাগরের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে পড়েছে।

প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসে সাগরে জাল ফেলতে না পেরে বেশ কিছু ফিশিং বোট ভেদাখালী, মেহেরআলী খালসহ আশপাশের খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে ফিশিং বোটবহর নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলের দিকে ফিরতে শুরু করেছে।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, গত এক মাসের মধ্যে ৪ বার জেলেরা সাগরে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়েছে। এ বছর জেলেরা অপূরণীয় ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেষ্টার মোবাইল ফোনে জানান, শুক্রবার ভোরে দুবলা অঞ্চলের উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। অনেক ফিশিং বোট দুবলার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দুর্যোগের কারণে ফিশিং বোটবহরকে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা