সারাদেশ

শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিক্ষক জাহিদুল আজম সুজন হত্যায় দায়ের করা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : দুপুরে এলপিজির নতুন মূল্য ঘোষণা

মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জামাল, মো. ইলিয়াছ, জাকির হোসেন, মো. নয়ন, কামাল ও মিঠুন।

আরও পড়ুন : ইউনিফর্মের মর্যাদা নষ্ট হতে দেব না

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১০ সালের ১০ আগস্ট বিকেলে কুমিল্লা মহানগরীর বারপাড়া এলাকায় শিক্ষক জাহিদুল আজম সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা ১১ জনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

এদের মধ্যে একজন মারা যান। বাকি আটজনের মধ্যে কারাগারে বন্দি রয়েছেন জামাল, ইলিয়াছ ও জাকির হোসেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন বর্তমানে পলাতক।

দোষী সাব্যস্ত না হওয়ায় অপর দুই নারী আসামি রেশমা বেগম ও লাকী আক্তারকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত

ভারত নারী ক্রিকেট দলকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতানোর কারিগর হারমানপ্রীত ক...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা