সারাদেশ

লালমোহনে বিস্ফোরক মামলায় ফাঁসানোর অভিযোগ!

ভোলা প্রতিনিধি : লালমোহন উপজেলার সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফকরুল আলম ফয়সালকে বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে লালমোহন মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : দুপুরে এলপিজির নতুন মূল্য ঘোষণা

লালমোহন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, ফকরুল আলম ফয়সাল ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত, ২০০১ সালে তার উপর নির্মম অত্যাচার হয়েছে। ফয়সাল ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির দেওয়া রাজনৈতিক মিথ্যা মামলায় কয়েক বার জেল খেটেছে। সে নিঃসন্দেহে দলের একজন নিবেদিত কর্মী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এর সক্রিয় সমর্থক হওয়া বর্তমান সাংসদ ফয়সাল কে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন। ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থন করায় এই পর্যন্ত এরকম অর্ধশতাধিক মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে।

এ ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলায় ফয়সাল কে ফাঁসানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

আরও পড়ুন : ইউনিফর্মের মর্যাদা নষ্ট হতে দেব না

ফকরুল আলম ফয়সালের পরিবার জানান, কিছুদিন আগে এমপি শাওন ফয়সাল কে তার সমর্থন জানানোর প্রস্তাব দেন। ফয়সাল রাজি না হওয়ায় তার ওপর কয়েকবার হামলা করা হয়। ফয়সাল এমপির লোকজনের ভয়ে ঠিক মত বাড়িতে থাকতে পারতো না। শুধুমাত্র ইঞ্জিনিয়ার আবু নোমান এর সমর্থন করায় এমপি শাওনের নির্দেশে মিথ্যা মামলা দিয়ে ফয়সাল কে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন চালানো হয়েছে।

এই বিষয় জানতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধীক বার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা