সারাদেশ

নোয়াখালীতে ইউপি সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মো. আলেক হোসেন (৪৮) নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: টিকিট কেটে বাসে উঠতে হবে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলেক হোসেন উপজেলার ২নং কেশারপাড় ইউপির ১নম্বর ওয়ার্ডের লুধুয়া গ্রামের মাওলানা সাহেবের বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত রোববার (৫ ফ্রেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির লুধুয়া আবদুস সাত্তার মেম্বার বাড়িতে ফারুক হোসেন ও তার ভাই আলেক মেম্বারের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দা-ছেনী লাঠিসোঠা নিয়ে মামলার বাদী ফারুক হোসাইনের বসতঘরে অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগে করে। এসময় বাদীর চিৎকারে জাকির হোসেন প্রকাশ কালু (৫০) নামের এক প্রতিবন্ধী সহ জাকিয়া বেগম (৬৫), আব্দুর রহিম (৫২)এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকে এলাপাথাড়ী কুপিয়ে, পিটিয়ে আহত করে। এরপর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী ফারুক হোসাইন বাদী হয়ে ইউপি মেম্বার আলেক হোসেন সহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬জনের নামে সেনবাগ থানায় মামলা দায়ের করে । মামলা দায়েরের পরপরই পুলিশ দুপুরে আলেক হোসেন মেম্বারকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা