সারাদেশ

বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কমিউনিস্ট পার্টির নেতা-কমীরা মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় তারা সড়কে বসে পড়েন। পুলিশি বাধার কারনে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা জানান, চাল, ডাল ও সয়াবিন তেলসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করার সময় পৌর শহরের গবামোড়ে পৌছেলে পুলিশ এতে বাঁধা দেয়। পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। পরে তারা পুনরায় মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

আরও পড়ুন: টিকিট কেটে বাসে উঠতে হবে

উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন রিক্সাচালক সারাদিনে আয় করে ৩'শ টাকা অথচ পরিবার চালাতে তাকে খরচ করতে হয় ৬'শ টাকা। এ অবস্থা চলতে পারে না। অনতিবিলম্বে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবি জানান। এছাড়া মিছিলে পুলিশি বাঁধার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন: সীমানার খসড়া আগামী সপ্তাহে

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, সিপিবির মিছিলে বাধা দেয়া হয়নি। তারা সড়ক বন্ধ করে লোকাল প্রশাসনের অনুমতি না নিয়ে সমাবেশ করছিল। এ কারনে পুলিশ জনগনের সুবিধার জন্য সড়কের এক পাশে তাদের সমাবেশ করতে বললে তারা রাস্তায় বসে পড়েন। পরে তারা মিছিল করে চলে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা