সারাদেশ

চরশিহারী নবীন সংঘ’র উদ্যোগে সহায়তা প্রদান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘চরশিহারী নবীন সংঘ’র উদ্যোগে ক্যান্সার আক্রান্ত, গরীব অসহায় রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে চরশিহারী গ্রামের জয় বাংলা মোড়ে এই সহায়তা করা হয়।

এসময় সংগঠনের সদস্য টিউমার ক্যান্সার আক্রান্ত আক্কাস আলী (৬৫) কে নগদ ১৫ হাজার টাকা, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত শত বছর বয়সী সাজেদাকে নগদ ১০ হাজার টাকাসহ আরও ৫ জন অসহায়কে মোট ৩০ হাজার টাকা প্রদান করেন চরশিহারী নবীন সংঘের সদস্যরা।

আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, সংগঠনের সভাপতি ভিপি ফরিদ উদ্দিন ফরিদ, সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র সুত্রধর, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, উপদেষ্টা হাজী আমজত আলী, সদস্য আব্দুল জলিল, আব্দুর রাশিদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা