সারাদেশ

হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফোরকান ভূঁইয়া, শাহেদ ভূঁইয়া ও এ্যাংগু ভূঁইয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তফা ভূঁইয়াকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: টিকিট কেটে বাসে উঠতে হবে

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু সাইদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার আগে মৃত্যুবরণ করায় মামলার আসামি জমশেদ ভূঁইয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বয়স কম হওয়ায় আরেক আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: সীমানার খসড়া আগামী সপ্তাহে

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে কটিয়াদী উপজেলার করগাঁও ভাট্টাবাজার থেকে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে রাস্তায় কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনার ভূঁইয়া বাদী হয়ে কটিয়াদী থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা