ছবি : সংগৃহিত
সারাদেশ
রেলওয়ে শ্রমিক লীগ নেতা লাঞ্চিত

পঞ্চগড়ে স্টেশন মাস্টারে বিরুদ্ধে মানববন্ধন

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন : হাউজিং ব্যবসা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান প্রমুখ। মানববন্ধনে রেলওয়ে শ্রমিকলীগের ৫ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : ২৭৩ রোহিঙ্গা ২য় দফায় স্হানান্তর

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ ফেব্রুয়ারি সকালে রেলস্টেশনের ২য় তলায় রেস্টহাউজ পরিচ্ছন্নতা নিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ।

এ নিয়ে পরে বাকবিতন্ডা শুরু হলে একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন তিনি। পরে মশিউর রহমানকে হাতপা ভেঙ্গে দেয়ার হুমকী ধমকি প্রদান প্রদান করেন স্টেশন মাস্টার মাসুদ পারভেজ।

আরও পড়ুন : সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মানববন্ধনে বক্তারা হুশিঁয়ারী উচ্চারণ করে বলেন, স্টেশন মাস্টার মাসুদ পারভেজকে আগামী ৩ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। দাবী না মানা হলে কঠোর আন্দোলেন হুশিয়ারী দেন তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা