সারাদেশ

সিএনজি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজি চাপায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কীটনাশক দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্টের অভিযোগ

নিহত মো.আবদুল মোতালেব (৬৫) উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারে একটি ওয়াজ মাহফিলে রাতভর ওয়াজ শুনেন বৃদ্ধ মোতালেব। এরপর সোমবার সকাল ৭টার দিকে সে ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে। রাতভর নির্ঘুম থাকার কারণে চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে সিএনজি থেকে সে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা