ছবি : সংগৃহিত
সারাদেশ
কুতুপালং ট্রানজিট ক্যাম্প

২৭৩ রোহিঙ্গা ২য় দফায় স্হানান্তর

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে ২য় দফায় ২৭৩ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিতিতে ২য় দফায় রোহিঙ্গাদের সরানোর কাজ শুরু করেছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ২য় দফায় মোট ২৭৩ জন (৫৩) পরিবারকে কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং পর্যাক্রমে এদের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে।

আরও পড়ুন : বাবাকে খুন করে থানায় ছেলে

এখানে আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের বিরুদ্ধে যদি কোন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যায়,তাহলে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে তাদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্হা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল ৫ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া বাস্তচ্যুতদের মধ্যে থেকে প্রথম দফায় ৩৬ পরিবারের ১৮৬ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্হানান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা