সারাদেশ

সেতুর রেলিংএ টানা হয়েছে বৈদ্যুতিক লাইন!

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর গ্রামে ধলেশ্বরী নদীতে নির্মিত সেতুর রেলিং ব্যবহার করে বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানা হয়েছে। বিদ্যুত সঞ্চালন লাইন টানতে গিয়ে সেতুর পুরো অংশেরই রেলিংকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এ অবস্থায় ৪৮০ মিটার দৈর্ঘ্যরে এ সেতুই এখন বৈদ্যুতিক খুঁটিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর একপাশে বালুচর গ্রাম ও অপরপ্রান্তে রয়েছে চরবালুচর গ্রাম। আর এ সেতুর পূর্বপাশের রেলিং ব্যবহার করে চলে গেছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন। সেতুর উপর দিয়ে পন্যবাহী যানবাহন ছাড়াও সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান গাড়ী চলাচল করছে। সেতু পারাপার হতে দেখা গেছে অসংখ্য পথচারীকে।

বৈদ্যুতিক সঞ্চালন টানার কারনে দুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন চর বালুচর গ্রামের আলম মিয়া। তিনি জানান, উপজেলার বালুচর ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এ সেতুর উপর দিয়ে ঢাকায় যাতায়াত করে থাকেন। অথচ সেতুর রেলিংয়ে লোহার ক্যাপ লাগিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এতে পুরো সেতুই এখন বৈদ্যুতিক খুঁটিতে পরিণত হয়েছে।

অটোরকিশা চালক হোসেন মিয়া বলেন, সেতুর উপর যানবাহন দুর্ঘটনা কবলিত হতেই পারে। তারমধ্যে রেলিংয়ের সঙ্গে বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানায় কারনে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাছাড়া রেলিংয়ে হাত রেখেই অনেকে শিশু-কিশোর চলাফেরা করে থাকে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়।



এদিকে, ধলেশ্বরী নদীর উপর ওই সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে এলজিইডি। ২০১০-১১ অর্থ-বছরে ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হয়। অথচ খোদ এলজিইডি কর্তৃপক্ষের জানা নেই সেতুতে চলে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন টানার খবর।

সিরাজদীখান উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, সেতুতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন রয়েছে, তা আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শোনলাম। যদি সেতুর উপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানা হয়ে থাকে, তবে তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজদীখান পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান, শিগগিরই আমরা বিদ্যুতর লাইন সরিয়ে ফেলবো। বিকল্প সঞ্চালন লাইন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম (কারিগরি) মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, সেখানে বিকল্প বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানা হয়েছে। খুব শিগগিরই সেতু থেকে বিদ্যুতের সঞ্চালন লাইন সরিয়ে নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা