খেলা

বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

সান নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। তিনি তার পায়ের জাদু দেখিয়েছেন বহুবার। ফুটবলপ্রেমীদের কাছে নেইমার হলেন স্বপ্নের নায়ক।

আরও পড়ুন: তারেক দুর্নীতির বরপুত্র

সেই ব্রাজিল সুপারস্টারকে একনজর দেখাই যেখানে স্বপ্নের মতো ব্যাপার, সেখানে বাংলাদেশি এক যুবক নেইমারের ‘বন্ধু’ এবং তার পাবলিসিটির কাজ করে থাকেন। তিনি হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক মোল্লাবাড়ির বাসিন্দা মোহাম্মদ রবিন (৩৫)।

গত ১৫ নভেম্বর ছিল রবিনের ৪ বছর বয়সী ছেলে রেদোয়ানের জন্মদিন। সেদিন এক ভিডিওবার্তায় রেদোয়ানকে শুভেচ্ছা জানান নেইমার।

আরও পড়ুন: সভাপতি আজমত, সম্পাদক আতাউল্লাহ

জানা যায়, রবিন আর নেইমারের সম্পর্কের ঘটনা। রবিন ১৫ বছর ধরে ব্রাজিলে থাকছেন। পড়াশোনা শেষে কৃষিনির্ভর ব্যবসা শুরু করেন। সেই সূত্র ধরেই জোয়ান সেলসোর নামের এক ব্রাজিলিয়ানের সঙ্গে তার পরিচয় হয়। সেলসোর আবার নেইমারের বন্ধু। মূলত, তার মাধ্যমে নেইমারের সঙ্গে রবিনের পরিচয় ও বন্ধুত্ব হয়।

রবিন নেইমারকে জানিয়েছেন, বাংলাদেশে তার অসংখ্য ভক্ত আছে। ব্রাজিল সুপারস্টারও নাকি জানেন যে, ব্রাজিলের পর বাংলাদেশেই তার ভক্তসংখ্যা সবচেয়ে বেশি। এর মাঝেই মায়ের অসুস্থতার কারণে দুই দিনের জন্য বাড়ি এসেছেন রবিন। খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে মানুষ উপচে পড়ছে ভৈরবের সেই বাড়িতে। সপ্তাহখানেক আগেও ব্রাজিলপ্রবাসী রবিনকে কেউ সেভাবে চিনত না। কারণ, তিনি এর আগে নিজেকে নেইমারের 'বন্ধু' হিসেবে পরিচয় দেননি। এমনকী পরিবারের কাছেও নয়!

২৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। নেইমারের সঙ্গে যুক্ত হতে আজ শনিবারই (১৯ নভেম্বর) রাতের ফ্লাইটে কাতার চলে যাবেন রবিন। রবিনের চোখে নেইমার দারুণ একজন মানুষ। তার মাঝে কোনো অহংকার নেই। বর্তমানে রবিন এবং সেলসোর নেইমারের পাবলিসিটির কাজ করে যাচ্ছেন। অল্প সময়ের জন্য রবিনের সাক্ষাত পেয়ে ভৈরববাসীরা যেন নেইমারকে কাছে পাওয়ার আনন্দ পেয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিপদে পাশে আছে ভারত

প্রসঙ্গত, নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান। তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা