বিশ্বকাপ স্টেডিয়াম : মদ্যপান নিষিদ্ধ করতে চায় কাতার
খেলা

মদ্যপান নিষিদ্ধ করতে চায় কাতার

স্পোর্টস ডেস্ক : মরুর দেশ কাতারের মাটিতে ফুটবল বিশ্বকাপ গড়াতে আর মাত্র দুই দিন বাকি। বিশাল এই জাকঁজমকপূর্ণ আসরকে ঘিরে সব প্রস্তুতি যখন শেষের দিকে, তখন নতুন এক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় দেশটির রাজপরিবার। দেশটির সরকার প্রধান বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করতে চায়।

আরও পড়ুন : মেসি একজন ভালো মানুষ

ফুটবল জগতের ইতিহাসে এবারই প্রথম এশিয়ার কোনো মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে। স্বাগতিক কাতার মুসলিম দেশ হওয়ায় দেশটিতে রয়েছে ধর্মীয় বিভিন্ন বিধিনিষেধ।

কাতারে বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে লাইসেন্স প্রাপ্ত কিছু রেস্তোরাঁয় অ্যালকোহল সেবনের অনুমতি থাকলেও মুসলিমদের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

তবে বিশ্বকাপ উপলক্ষ্যে বেশকিছু বিষয়ে নিয়ম-কানুন কিছুটা শিথিল করেছিল কাতার। স্টেডিয়ামে বিয়ার বিক্রির বিষয়টিও অনুমোদন পেয়েছিল।

আরও পড়ুন : আমিরাতকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

কিন্তু শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে দেশটির রাজপরিবার। স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধের জন্য ফিফাকে চাপ দিচ্ছে কাতারি রাজপরিবার।

ফিফা (ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন) কাতারি রাজপরিবারের এমন সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়েছে ।

কারণ স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুমতি পাওয়া প্রতিষ্ঠান ‘বুঁদউইজার’ এবারের বিশ্বকাপে বেশ বড়সড় স্পন্সর। এখন শেষ মুহূর্তের এই ঘটনায় যদি তারা বিশ্বকাপে অর্থ বিনিয়োগ করতে না চায়, তাহলে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে ফিফাকে।

আরও পড়ুন : ফের ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীর মামলা

ফিফার পক্ষ থেকে এ ব্যাপারে এখনও অবশ্য কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুঁদউইজার কোম্পানিটির সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে কাতারি রাজপরিবারের নিষেধাজ্ঞা ঠেলে বিয়ারকে বৈধতা দেওয়াটা ফিফার পক্ষেও সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কাতারকে নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক সমালোচনা। বিশেষ করে ইউরোপ-আমেরিকার বেশকিছু দেশ কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোর বিরোধিতা করেছে।

আরও পড়ুন : নেইমারের জাদুতে মুগ্ধ সতীর্থরা!

ফিফার তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্লাটারও কাতারকে আয়োজক বানানো ভুল সিদ্ধান্ত বলেছেন। সেই সমালোচনায় একটু হলেও ঘি ঢালতে পারে এবার রাজপরিবারের এমন সিদ্ধান্ত।

তবে এতোকিছু সত্ত্বেও বিশ্বকাপের সফল আয়োজনের পথে একটু একটু করে এগোচ্ছে কাতার। আগামী ২০ তারিখ স্বাগতিকদের সঙ্গে ইকুয়েডরের ম্যাচ দিয়ে গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত এ বিশ্বকাপের পর্দা উঠবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা