আমিরাতকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
খেলা

আমিরাতকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : টিম আর্জেন্টিনা প্রথমার্ধে যেভাবে আরব আমিরাতকে পেয়েছিলো, দ্বিতীয়ার্ধে সেভাবে পায়নি। বরং, দ্বিতীয়ার্ধে আমিরাত ছিল দুর্দান্ত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ফলে প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ৪ গোল দিলেও, দ্বিতীয়ার্ধে আর মাত্র একটি গোল দিতে পারলো লিওনেল মেসিরা। তবুও, শেষ পর্যন্ত আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ সম্পন্ন করলো আর্জেন্টিনা।

বুধবার (১৬ নভেম্বর) বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে আমিরাতের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বিশ্বকাপের সুপার ফেবারিট আর্জেন্টিনা।

অ্যাঞ্জেল ডি মারিয়া প্রথমার্ধেই জোড়া গোল করেছেন। বাকি দুই গোলের একটি করে করেছেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি করেন জোয়াকিন কোরেয়া।

আরও পড়ুন : ফের ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রীর মামলা

হালকা ইনজুরি সমস্যা ছিল ডি মারিয়ার। দেখার ছিল তিনি মাঠে নামতে পারেন কি না। তাকে মাঠে নামানো হলেও আজকের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেই পাওলো দিবালাকে রাখা হয়নি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি শুরু হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হলেও, যে ম্যাচ খেলতে নেমেছেন মেসি, তাতে তো আর দর্শকরা ঘরে বসে থাকতে পারে না। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

হুলিয়ান আলভারেজ খেলার ১৮তম মিনিটেই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই বক্সের মধ্যভাগ থেকে ডান পায়ের দুর্দান্ত এক শটে আরব আমিরাতের জালে বল জড়ান আলভারেজ।

আরও পড়ুন : নেইমারের জাদুতে মুগ্ধ সতীর্থরা!

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডি মারিয়া। বক্সের মধ্যেই মার্কোস আকুনার কাছ থেকে বল পান তিনি। ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে বাম পায়ের আলতো ছোঁয়ায় বলটি জালে জড়িয়ে দেন তিনি।

৩৬ মিনিটে আবারও গোল। এবারও গোল করেন ডি মারিয়া। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে বল পেয়ে একদম ছোট বক্সের ভেতর থেকে বামপায়ের শটে গোল করেন এই জুভেন্টাস তারকা।

লিওনেল মেসি ৪৪ মিনিটে গোল করেন। অ্রাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে বল পান তিনি। বক্সের ভেতরে বলটি নিয়ে গিয়ে ডান পায়ের শট নেন মেসি। ৪-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় আর্জেন্টিনা এবং আরব আমিরাত।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার জালে বল প্রায় জড়িয়েই দিয়েছিল আরব আমিরাত। কিন্তু দুর্ভাগ্য ভর করায় গোলটি পেলো না। ৪৮তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণ তছনছ করে হারিব আবদুল্লাহ সুহাইল বাম পায়ের দুর্দান্ত শট নেন। বলটি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও ফাঁকি দেয়। কিন্তু পোস্টকে ফাঁকি দিতে পারেনি। উপরের বারে লেগে বল ফেরত আসে।

আরও পড়ুন : সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা শোয়েবের!

ফিরতি বল পেয়ে যান ফ্যাবিও লিমা। তিনি ডিফেন্ডারকে কাটিয়ে দেন আবদাল্লা রমাদানকে। তিনি বাম পায়ের মাটি কামড়ানো শট নিলে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক মার্টিনেজ।

৪-০ গোলে পিছিয়ে থাকার কারণে আরব আমিরাত দ্বিতীয়ার্ধে বেশ চাপ সৃষ্টি করেই খেলেছে। তবে আর্জেন্টিনা সতর্ক ছিল কোনোভাবে যেন কেউ ইনজুরিতে না পড়েন। ৬০ মিনিটে এসে পঞ্চম গোলটি করে বসেন কোরেয়া। রদ্রিগো ডি পলের কাছ থেকেই বক্সের মধ্যে বল পেয়ে যান কোরেয়া এবং ডান পায়ের শটে জালে বল জড়ান তিনি।

৬২ মিনিটে খালেদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে দুরহ কোন থেকে শট নেন সাইও কানেদো। কিন্তু বলটি বাইরে চলে যায়। ৭২ মিনিটে মেসি দারুণ এক সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু বল চলে যায় বক্সের ওপর দিয়ে।

আরও পড়ুন : আর্জেন্টিনা ফেভারিট না

৭৮ মিনিটে ফ্রি কিক পেয়েছিলেন মেসি। তার বাম পায়ের অ্যাঙ্গেল শটটি ছিল দুর্দান্ত। কিন্তু জাল খুঁজে পায়নি। বাইরে দিয়ে চলে যায়।

৮১ মিনিটেও আরব আমিরাত নিশ্চিত গোলের সুযোগ মিস করে। এ সময় গোলরক্ষক মার্টিনেজ অসাধারণ দক্ষতায় দলকে বাঁচান। মাজিদ রশিদর কাছ থেকে বল পেয়ে বক্সের মাঝ বরাবর থেকে শট নেন আলি সালেহ। কিন্তু মার্টিনেজ থাকলে তো জালে বল প্রবেশ করবে না। তাই হলো।

শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপের আগে প্রস্তুতি সম্পন্ন করেছে ল্যাটিন আমেরিকান দেশ আর্জেন্টিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা