নেইমার
খেলা

নেইমারের জাদুতে মুগ্ধ সতীর্থরা!

সান নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। তিনি তার পায়ের জাদু দেখিয়েছেন বহুবার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের সামর্থ্য নিয়ে সংশয় নেই কারো।

আরও পড়ুন: সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা শোয়েবের!

এবার ৩৫ মিটার (প্রায় ১১৫ ফুট) উঁচু থেকে পড়া বল নিমিষেই নিয়ন্ত্রণে নিয়ে নিলেন নেইমার।

বিশ্বকাপের আগে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। সেখানে তার সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল হেসুস, পেদ্রো, রদ্রিগো, অ্যান্টোনি, মার্টিনেলিরা।

অনুশীলনে ব্রাজিলের এই তারকারা নিজেদের 'ফার্স্ট টাচ' সামর্থ্য পরখ করছিলেন। নেইমার এই ট্রেনিংকেও যেন নিয়ে গেলেন অন্য লেভেলে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

অনুশীলনের এক পর্যায়ে ড্রোনের সাহায্যে ৩৫ মিটার বা প্রায় ১১৫ ফুট উঁচু থেকে নিচে বল ফেলা হয়। নেইমার সেই বল রিসিভ করতে পারেন কিনা, আগ্রহ ভরে দেখছিলেন সতীর্থরা।

নেইমার খুব স্বাভাবিকভাবেই বলটা এক টাচে নিঁখুতভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেন, যেন এটা কোনো ব্যাপারই না। যা দেখে বিস্ময় আর মুগ্ধতায় উল্লাস করে উঠেন সতীর্থরা। নেইমারকে ধরে তারা উদযাপন করতে থাকেন। বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান সুপারস্টারের এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

এদিকে ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩ দিন বাকি। তবে ব্রাজিলের অপেক্ষাটা শেষ হবে ২৫ নভেম্বর। সেই ম্যাচটা আরও ৮ দিন পর। আপাতত ইতালিতে অনুশীলনে ব্যস্ত তারা।

আরও পড়ুন: বিশ্বকাপের ট্রফি এখন কাতারে

প্রসঙ্গত, নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পান। তবে ১০ম স্থানে আসেন। তিনি ফিফা পুরস্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তার খেলার ধরনের কারণে সমালোচকদের প্রশংসা ও মিডিয়া কাভারেজ পেয়েছেন এবং তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা