মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত
আন্তর্জাতিক

মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নির্বাচনে হেরে গেছেন। এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম নির্বাচনী পরাজয়।

আরও পড়ুন : ডিপথেরিয়ায় ৩৯ শিশুর মৃত্যু

এর মাধ্যমে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর সাত দশকের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটতে পারে। কেবল পরাজিতই হননি তিনি, জামানত পর্যন্ত খুইয়েছেন।

মাহাথির মোহাম্মদ (৯৭) প্রায় দুই যুগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার তিনি লঙ্কাভি আইল্যান্ডে তার আসনটি রক্ষা করতে সক্ষম হননি। পাঁচ প্রতিদ্বন্দ্বীর মধ্যে চতুর্থ হয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান অ্যালায়েন্সের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ তার এই আসনে জয়ী হয়েছেন।

আরও পড়ুন : রাশিয়ায় বিস্ফোরণ, ৪ শিশুসহ নিহত ৯

এবারের নির্বাচনে মাহাথিরের জোট দুর্নীতিগ্রস্ত বারিসান ন্যাশনাল সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছিল। কিন্তু তিনি ও তার জোট সাড়া জাগাতে পারেননি।

কুয়ালামপুর থেকে আলজাজিরার ফ্লোরেন্স লুই বলেন, 'বড় বিস্ময়কর ঘটনা হলো, মাহাথির কেবল হারেননি, তিনি হেরেছেন ভয়াবহ বিপর্যয়রভাবে।'

তিনি বলেন, 'তিনি কেবল তার আসনে হারেননি, তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তিনি কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগও পাননি। তার দলও একটি আসনেও জয়ী হতে পারেনি।'

আরও পড়ুন : বেইজিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

হোমল্যান্ড ফাইটার্স পার্টির পক্ষ থেকে এবারের নির্বাচনে তিনি অংশ নেন। এটি ছিল ৯৭ বছর বয়স্ক মাহাথিরের প্রথম নির্বাচনী পরাজয়।

১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। তিনি ক্ষমতাসীন দলের ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যে আবার ক্ষমতায় ফিরে আসেন।

আরও পড়ুন : পশ্চিমারা ‘ভন্ডামি’ করছে

প্রসঙ্গত, ২০১৮ সালে তিনি তার ৯৩তম জন্মদিনের মাত্র দুই মাস আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে 'বিশ্বের সবচেয়ে বয়স্ক বর্তমান প্রধানমন্ত্রী' হন। সূত্র : আলজাজিরা ও রয়টার্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা