ফাইল ছবি
আন্তর্জাতিক

বেইজিংয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সান নিউজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের রেস্তোঁরা এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

এদিকে এপ্রিল থেকে চীনে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। শূন্য কোভিড নীতির কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে কঠোর লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ। এই লকডাউনের জেরে কয়েকটি শহরে বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, রাজধানীর প্রধান ব্যবসা ও কূটনৈতিক এলাকা বেইজিংয়ের চাওয়াং জেলার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কিংবা সীমিত পরিসরে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

সানলিতুনের এলাকার একজন রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, কর্তৃপক্ষ তাকে এবং এলাকার অন্যান্য আউটলেটগুলো শনিবার থেকে তিন দিনের জন্য বন্ধ রাখতে বলেছে।

নিকটবর্তী ডংচেং জেলার একটি প্রধান অফিস কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, চাওয়াংয়ের বাসিন্দাদের সোমবার থেকে কাজে আসা উচিত নয় এবং কর্মীদের সংখ্যা ৩০ শতাংশ হ্রাস করা হবে। বেইজিংয়ের ফাংশান ও হুয়াইরো জেলায় অন্যান্য প্রদেশ থেকে প্রবেশকারীদের জন্য অতিরিক্ত শনাক্তকরণ পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

বেইজিংয়ের পৌরসভা কেন্দ্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপ-পরিচালক লিউ জিয়াওফেং জানিয়েছেন, রাজধানীর প্রতিটি জেলায় সংক্রমিতের সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে। শনিবার শহরে ৩৯৫ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। দেশব্যাপী কর্তৃপক্ষ দৈনিক ২৪ হাজার ২৬৩টি অভ্যন্তরীণভাবে সংক্রমণের তথ্য রেকর্ড করেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা