এবার জেলাতেও প্রথম ঈশ্বরগঞ্জ ভূমি অফিস
সারাদেশ

এবার জেলাতেও প্রথম ঈশ্বরগঞ্জ ভূমি অফিস

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম হওয়ার পর এবার ময়মনসিংহ জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস।

আরও পড়ুন : আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন

জানা যায়, ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গত ১৮ ও ১৯ই নভেম্বর দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২২ এ অংশগ্রহণ করে মেলায় (গ) গ্রুপে উদ্ভাবন ও ডিজিটাল সেবা প্রদান এবং সেবা সহজি করণে ভূমিকা রাখায় প্রথম স্থান অর্জন করে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের হাতে প্রথম স্থান অর্জন করায় পুরষ্কার তুলে দেন। এর আগে গত ১৪ নভেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলাতেও প্রথম স্থান অর্জন করেছিল উপজেলা ভূমি অফিস।

আরও পড়ুন : কীটনাশক খেয়ে ২ শিশুর করুণ মৃত্যু

ভূমি অফিস সূত্রে জানা যায়, সেবা সহজিকরণে ঈশ্বরগঞ্জ ভূমি অফিসের গৃহীত পদক্ষেপ গুলোর মধ্যে রয়েছে- ডিজিটাল পদ্ধতিতে ল্যান্ড কার্ডের মাধ্যমে নাগরিকের সময় ও অর্থ বাঁচিয়ে সেবা প্রদান। সেবা প্রার্থীর পরিসংখ্যান সংরক্ষণ, ভূমি কর্মকর্তা না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

এছাড়াও রয়েছে ফ্রী নামজারীর আবেদন, অনলাইনে ভূমি কর আদায়। নামজারী শুনানী গ্রহণ, মিসমোকদ্দমার শুনানী গ্রহণ,ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদান ও শিক্ষার্থীদেরকে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিশেষ ক্লাস।

আরও পড়ুন : ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করুন

এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান জানান, আমরা প্রথম থেকেই সহজ উপায়ে ভিজিট, অর্থ,সময়ের ব্যয় কমিয়ে মানুষকে সেবা প্রদানের চিন্তা করে আসছি। সেই চিন্তা থেকেই আমাদের "ল্যান্ড সার্ভিস কার্ড" এর উদ্ভাবন। আর আমাদের এই উদ্ভাবনের পরিপূর্ণ মূল্যায়ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। আর ভূমি অফিসের এই অর্জন আমরা ঈশ্বরগঞ্জ বাসীকে উৎসর্গ করলাম। সকলকে এই ল্যান্ড সার্ভিস কার্ড সম্পর্কে জানার ও ব্যবহার করে সহজে সেবা গ্রহণ করার আহবান জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা