নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪
সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্রধারী ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত হতে ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : দোষীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

রোববার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন : ধানক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের অংশ উদ্ধার

গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো.আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো.ইমাম হোসেন ওরফে দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও ইনা বলিগো বাড়ির মো.আবুল খায়েরের ছেলে মো.সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫) ।

আরও পড়ুন : ভোলায় দুর্ধর্ষ চুরি, অর্থ ও স্বর্ণালংকার লুট

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সহযোগিতা কামনা রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, ম...

হজযাত্রীদের জন্য নতুন ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্ব...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

কলেজছাত্র নাঈমকে নৃশংসভাবে হত্যা: মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা