সারাদেশ

ঈশ্বরগঞ্জে ছাগল আনতে গিয়ে লাশ হলো স্কুল ছাত্রী

এহসানুল হক ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাগল আনতে গিয়ে শিশু শ্রেণীতে পড়ুয়া হাবিবা আক্তার তিশা মণি নামের এক স্কুল ছাত্রী লাশ হয়ে বাড়ি ফিরলো। রোববার দুপুরে বাড়ির পাশেই কেইলা বিলের একটি কাদামাখা জায়গায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধর পুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাবিবা আক্তার তিশা মণি (৬) বাড়ির পাশেই গিরিধর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে পড়াশোনা করে আসছিলো। এরই মাঝে তিশা মনি প্রতিদিনের নেয় রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পর পাশের কেইলা বিল থেকে নিজেদের একটি ছাগল আনতে যায় তিশা মনি। এসময় তিশা বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে বিলের পাশে একটি কাদামাখা জায়গায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু এটা পড়ে বলা যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা