সারাদেশ

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শনিবার (২৮ নভেম্বর) রাতে পৌরসভার বাকরের হাট বাজার এলাকায় উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর উপজেলার পান্ডুল ইউনিয়নের সোত্তার ভিটা এলাকায় মোবাইল ফোনের চার্জার ফেরত নেওয়ার কথা বলে হাসিবুর রহমানকে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তাঁর দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন জরিফ উদ্দিন, আব্দুল হাই, হাবিবুর রহমান শুটকুসহ স্থানীয় কয়েকজন। বক্তারা বলেন, হাসিবুর রহমানকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, সড়ক অবরোধের কথা জেনে পুলিশ পাঠিয়ে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করেছি এরপর গতকাল থেকে হাসিবুরের পরিবারকে থানায় এসে অভিযোগ দেয়ার কথা বলেও অভিযোগ করাতে পারিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা