সারাদেশ

সৈয়দপুরে ফুটবল খেলার নামে লটারি জুয়া

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রীতি নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুনের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

তবে ওই খেলা উপলক্ষে লটারীর টিকিট বিক্রি করার অভিযোগ ওঠেছে। খেলার নামে লটারীর টিকিট বিক্রি করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, ওই দিন বগুড়া নারী ফুটবল দল ও নাটোর নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উপলক্ষে ২০ টাকার বিনিময়ে লটারির টিকিট বিক্রি করা হয়েছে। এতে প্রথম পুরস্কার মোটসাইকেলসহ ২০টি পুরস্কার রাখা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারকম্যান মনিরুজ্জামান জুন বলেন, প্রথমদিকে লটারির টিকিট বিক্রি করা হলেও পরে তা বন্ধ করা হয়। যে টাকা নেওয়া হয়েছে তা প্রবেশমূল্য।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, আমার জানা মতে এ ধরনের খেলা লটারির বিষয়ে
প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। আর খেলার নামে লটারি একটি অপরাধমূলক কাজ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হান বলেন, মেয়েদের ক্রীড়ায় উৎসাহী করতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে সম্মতি দেওয়া হয়। খেলার আড়ালে লটারির মতো অন্য কোনো কাজের অনুমতি কোনোভাবেই দেওয়া হয়নি।

নীলফামারী জেলা প্রশাসক ইয়াসির আরেফিন বলেন, লটারি এক প্রকার জুয়া। এই অবৈধ কাজের অনুমতি ইউএনও বা ওসি কোনোভাবেই দিতে পারেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা