ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মূত্যু
সারাদেশ

ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মূত্যু

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ডাকাতির সময় কুপিয়ে আহত করা এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অর্জুন চন্দ্র ভাদুড়ীর বাড়ি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে। তিনি ফেনীতে ভাড়া বাসায় থাকতেন। সোনাগাজীর জমাদার বাজারে তার অর্জুন জুয়েলারি নামে দোকান ছিল।

অর্জুনের ভাতিজা মানিক ভাদুড়ী জানান, গত ৩১ অক্টোবর দুটি মোটরসাইকেলে হেলমেট পরে ছয়জন আসেন। তারা বোমা বিস্ফোরণ করে অর্জুনের দোকানে ঢুকে তাকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুট করেন।

আরও পড়ুন : টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

আহত অর্জুনকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) তিনি স্ট্রোক করলে অবস্থার আরও অবনতি হতে থাকে। এরপর শুক্রবার রাতে অর্জুনের মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর। দিনদুপুরে জুয়েলারি দোকানে ডাকাতি, ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট।

আরও পড়ুন : মাইনুল রিমান্ডে, বিপুল অর্থ-সম্পদের সন্ধান!

সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় গত ২ নভেম্বর অর্জুনের জামাতা রনি বণিক অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। পর দিন তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই তিনজন হলেন সিরাজুল ইসলাম ওরফে বোমা সিরাজ (৪০), হেলাল হাসান সৌরভ (২৭) ও মো. মোস্তফা (৪২)।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের চিহ্নিত করতে পুলিশের বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানান ওসি খালেদ।

আরও পড়ুন : পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

তার মূত্যুতে গভীর শোক জানিয়েছেন ফেনী জেলা জুয়েলারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু। তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা