ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন
সারাদেশ

ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) হাতে বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : পশ্চিম দেওভোগ যেন ব্রাজিলের মহল্লা

নিহত ফালান মিয়া ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে এবং ঘাতক কবির হোসেন তার আপন ছোট ভাই।

ভালুকা উপজেলার উরাহাটি গ্রামে শনিবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে, ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সাথে ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে শনিবার বিকেলে ফালান মিয়া বাড়ির এক পাশে গোয়াল ঘর বানানো শুরু করেন।

আরও পড়ুন : টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

এ সময় ছোট ভাই কবির হোসেন ঘর নির্মাণে বাঁধা দেন। এতে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বাম পায়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

আশঙ্কাজনক অবস্থায় ফালান মিয়াকে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) ভালুকা মডেল থানায় রাতেই কবির হোসেন ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন।

আরও পড়ুন : মাঠজুড়ে শিম ফুলের শোভা, চাষির মুখে হাসির আভা

পুলিশ কবির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুফাতো ভাই কামাল হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক ছোট ভাই কবির হোসেন পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরের স্ত্রীকে গ্রেফতার এবং অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাদ করার জন্য আটক করা হয়েছে। ঘাতক কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা