সারাদেশ

ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন

সাজ্জাুদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) হাতে বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার মন্তব্যে বিজেপির অসন্তোষ

ভালুকা উপজেলার উরাহাটি গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত ফালান মিয়া ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে এবং ঘাতক কবির হোসেন তার আপন ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সাথে ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে শনিবার বিকেলে ফালান মিয়া বাড়ির এক পাশে গোয়াল ঘর বানানো শুরু করেন। এ সময় ছোট ভাই কবির হোসেন ঘর নির্মাণে বাধা দেন। এতে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বামপায়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

আশঙ্কাজনক অবস্থায় ফালান মিয়াকে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) ভালুকা মডেল থানায় রাতেই কবির হোসেন ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশ কবির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুফাতো ভাই কামাল হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক ছোট ভাই কবির হোসেন পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।

আরও পড়ুন: আমরা ফাইভ-জিতে চলে এসেছি

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরের স্ত্রীকে গ্রেফতার এবং অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। ঘাতক কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা