পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই
সারাদেশ

পঞ্চগড়ে অগ্নিকাণ্ড : ৭০ দোকান পুড়ে ছাই

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে প্রায় ৭০টি দোকানঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় দোকান মালিক ব্যবসায়ীদের ধারণা।

আরও পড়ুন : সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের শুটকি,মুড়ি,পানহাটি ও চুড়িপট্টিসহ প্রায় ৭০টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে, পঞ্চগড় বাজারের মুরগি বাবসায়ী মুজাহার বলেন, শুক্রবার দিবাগত রাতে শুটকি হাটি দোকানঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পরে আগুন দ্রুত পাশের গোলি মুরগি,পান,মুড়ি সহ চুড়িপট্টিতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ে মালামাল সহ অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, আগুনে আমাদের প্রায় ২৪টি মুরগির দোকান পুড়ে যায় এবং প্রতিটি দোকানে মুরগি ছিল। এসব দোকানদার দেশি ও বয়লার মুরগি বিক্রি করছিল। এই আগুনে আমাদের দোকান ঘরের সাথে মূলধন শেষ হয়ে গেছে।

আরও পড়ুন : দৌলতপুরে ঐতিহ্যবাহী বালিশ খেলা

এদিকে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,মধ্যরাতের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায় এবং সব ইউনিট এক সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

কিভাবে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি। প্রাথমিক ভাবে আগুনে পুড়ে যাওয়া প্রায় ৭০টি দোকানঘরের তালিকা করা হয়েছে।

আরও পড়ুন : মদ তৈরির উপকরণ উদ্ধার

এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক বলেন, স্থানীদের সহযোগীতায় পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা