উলিপুরে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
সারাদেশ
ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা

উলিপুরে আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের থানা মোড়ের ঔষধ ব্যবসায়ী আলমগীর হোসেন (২৬) কে প্রকাশ্য দিবালোকে চাপাতী দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

বুধবার (১০ আগষ্ট) সকাল ১১টায় উলিপুর বণিক সমিতির উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে (গবা মোড়) ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুরে এমন প্রকাশ্যে সন্ত্রাসী ঘটনা আগে কখনও ঘটেনি। আসামীকে দ্রুত গ্রেফতার করতে হবে। পুলিশ আসামী গ্রেফতারে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসুচী দেয়া হবে।

এ সময় বণিক সমিতির সদস্য লক্ষন সেনগুপ্ত'র সঞ্চালচনায় বক্তব্য রাখেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারন সম্পাদক মাইনুল হোসেন মন্ডল দুলু, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কার্যকরি সদস্য স.ম আল মামুন সবুজ, আব্দুল মান্নান, ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামী চিহ্নিত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী গ্রেফতারে আন্তরিক চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় উলিপুর থানা মোড় হেলথ কেয়ার মেডিসিন কর্ণারের মালিক আলমগীর হোসেন পাশ্ববর্তী গিনি ফার্মেসিতে ঔষধ নিতে গেলে মোঃ মাসুদ ওরফে মাসুদ রানা(৩৫) পিছন থেকে চাপাতী দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

পরে গুরুত্বর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আলমগীরের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে অভিযুক্ত হায়াৎ খাঁ কুড়ার পাড় গ্রামের আসাদ আলীর পুত্র মাসুদ রানাসহ অজ্ঞাতনামীয় ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৭ তাং- ০৭/০৮/২২ইং।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা