নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত
সারাদেশ

নোয়াখালীতে গণপিটুনিতে গরু চোর নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিক পুলিশ নিহত গরু চোরের নাম ঠিকানা জানাতে পারেনি।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

বুধবার (১০ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, এ ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরও এক গরু চোরকে স্থানীয় লোকজন আটক করে বুধবার সকাল ৯টার দিকে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন আবুল বাশারের বাড়ির জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুরসহ মোট ৮টি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোর চক্র।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

গরু চুরি করে লেগুনা গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় গরুর মালিকরা বিষয়টি টের পেয়ে চারিদিকে ফোন করে খবর দিয়ে দেয়।

এসপি বলেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর ব্যারিকেডের মুখে ভোর পৌনে ৪টার দিকে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়ি আটক করে।

ওই সময় গাড়িতে থাকা ৪জন গরু চোরের মধ্যে ৩জন পালিয়ে যেতে সক্ষম হলেও এক গরু চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গণপিটুনিতে ওই গরু চোর ঘটনাস্থলে নিহত হন । খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন : সম্রাটের জামিন আবেদন খারিজ

এসপি আরও বলেন, উত্তেজিত জনতা গুরু চুরির কাজে ব্যবহৃত লেগুনাগাড়িতে আগুন ধরিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গরু চুরি,উদ্ধার ও গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা