রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

সান নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুই মাঝি নিহত হয়েছেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

মঙ্গলবার (৯ আগস্ট) মধ্যরাতে ক্যাম্প-১৫ এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমকে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

আরও পড়ুন : ইমরান খানের চিফ অফ স্টাফ আটক

বুধবার (১০ আগস্ট) সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে, ৮-১০ জন সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর সি ৯ ব্লক থেকে অনুমান ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আসিয়া বেগমের সেডের (নাম্বার ১০১০) সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যান।

স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন : সম্রাটের জামিন আবেদন খারিজ

সংবাদ মাধ্যমকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেফতারে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে।

প্রসঙ্গত, এর আগেও সন্ত্রাসীদের গুলিতে বিভিন্ন ক্যাম্পের কয়েক মাঝি নিহত হয়েছেন। আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে একাধিক মাঝি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা