পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
জাতীয়

মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা আমাদের উপর এসে পড়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সোমবার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করতে সরকার চেষ্টা করেছে, আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেওয়ার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি। প্রধানমন্ত্রী চান দেশের সব মানুষ শান্তিতে থাকুক।

তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এজন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসছে। যারা গরিবের কাজ করে তাদেরকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলার ৪২৮ জনের মাঝে ১২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা