জাতীয়

জঙ্গিদের চেয়ে এক কদম আগে হাঁটি

সান নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা সব সময় জঙ্গিদের চেয়ে এক কদম এগিয়ে কাজ করে থাকি। তাদের আগে হাঁটি। এ জন্য সব সময়ই আমরা সফল হয়েছি। কাজেই জঙ্গিবাদ কখনো নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর প্রস্তাব

শুক্রবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় সংক্ষিপ্ত সরকারি সফরে সুনামগঞ্জে পুলিশ লাইনসের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমরা জিরো টলারেন্স নীতি মেনে দায়িত্ব পালন করি, আপনারা দেখেছেন হলি আর্টিজানের পর আর কোনো বড় ঘটনা ঘটেনি। এর মানে এই যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জিরো টলারেন্স নীতির আলোকে বাংলাদেশ পুলিশ, র‌্যাব, সব গোয়েন্দা সংস্থা ও জনপ্রতিনিধিরা একই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। সবাই একযোগে কাজ করায় বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

তিনি বলেন, পুলিশ একটি পেশাদার বাহিনী। জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব। কখন, কীভাবে দায়িত্ব পালন করতে হয়- প্রশিক্ষণ একাডেমিতে এ ব্যাপারে আমাদের প্রশিক্ষণ আছে। যেখানে যেটা দরকার আইন, বিধি এবং আমাদের প্রশিক্ষণের আলোকে আমরা সেভাবেই ব্যবস্থা নেব।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমি হাওড়পাড়ের সন্তান। এই হাওড়ের মাটির সঙ্গে পানির মাঝে বড় হয়েছি, ঢেউয়ের মাঝে সাঁতার শিখেছি। আমরা ঝড়-বৃষ্টির সঙ্গে লড়াই করে বড় হয়েছি। এই সুনামগঞ্জের মানুষ সংগ্রামী মানুষ। তাদের সঙ্গে আমি একসঙ্গে বড় হয়েছি। আমি সুনামগঞ্জকে কখনো ভুলতে পারব না। এ জেলাবাসীর ভালোবাসায় হয়তো আজকে পুলিশের সর্বোচ্চ পদে আসীন হতে পেরেছি। এটা নিঃসন্দেহে একটা অন্যরকম অনুভূতি।

আরও পড়ুন: বন্ধুদের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে

আইজিপি সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড় কমপ্লেক্স উদ্বোধনের আগে সদর থানাসংলগ্ন সুনামগঞ্জ পুলিশ শপিংমলের উদ্বোধন করেন এবং পরে জেলা পুলিশের কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবলীতে কোস্ট গার্ডের অভিযানে ২৮০ কেজি অবৈধ ইলিশ জব্দ

পটুয়াখালীর রাঙ্গাবলীতে দেশের রূপালি ইলিশের প্রজনন ও অভয়াশ্রম রক্ষায় বড় ধরনের...

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা