সোনাইমুড়ীতে বিদেশী মদসহ গ্রেফতার ২
সারাদেশ

নোয়াখালীতে বিদেশী মদসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই মাদক কারবারিকে মদসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।

বুধবার (১০ আগস্ট) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ কলেজ গেট এলাকা তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ‘গণতন্ত্র মঞ্চ’ একটি গুরুত্বহীন জোট

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদ বিক্রিরকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা