গৌরীপুরে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন
সারাদেশ

গৌরীপুরে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (০৯ আগস্ট) ময়মনসিংহের গৌরিপুরে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন : মাস খানেক পর সব ঠিক হয়ে যাবে

প্রথম দিন উপজেলার সিধলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। আগামী ১২ আগস্ট পর্যন্ত সিধলা ইউনিয়নের ভোটারদের ছবি তোলা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন তিনটি করে ওয়ার্ড ভাগ করে নতুন ভোটারদের ছবি তোলার কাযর্ক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এরপরে ১৩, ১৪, ১৬, ১৭ আগস্ট মইলাকান্দা ইউনিয়নের কাউরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১৮ থেকে ২১ আগস্ট গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২২ থেকে ২৫ আগস্ট মাওহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২৬ থেকে ২৯ আগস্ট সহনাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৩০ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর অচিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ০৩ থেকে ০৬ সেপ্টেম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ০৭ থেকে ১১ সেপ্টেম্বর রামগোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১২ থেকে ১৬ সেপ্টেম্বর ডৌহাখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ভাংনামারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং সর্বশেষ ২১ থেকে ০৪ সেপ্টেম্বর গৌরীপুর পৌরসভা কার্যালয়ে উক্ত ছবি তোলা কার্যক্রম চলবে।

আরও পড়ুন : আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

এ ছাড়াও পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর উপজেলার ০৫টি ইউনিয়নের সিধলা, মইলাকান্দা, গৌরীপুর সদর, মাওহা, সহনাটি এবং ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর পৌরসভা ও অপর ৫টি ইউনিয়নের পৌরসভা, অচিন্তপুর, বোকাইনগর, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারি বাদপড়া ভোটারদের ছবি তোলা হবে সরকারী আরকে উচ্চ বিদ্যালয়ে।

প্রসঙ্গত, যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।

আরও পড়ুন : হেলিকপ্টার দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তার মৃত্যু

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ২৮-৩০ হাজার হতে পারে। তাদের নির্ধারিত সময়ে স্ব স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- স্থানীয় সরকারের সকল জন-প্রতিনিধিবৃন্দ এক্ষেত্রে সহযোগীতা করছেন। ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা