সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে ডাবল মার্ডার, ৪ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাবল মার্ডার হত্যা মামলায় ৪ আসামীকে মৃত্যুদন্ড ও ৮ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন: নোয়াখালীতে ৩ সমন্বয়ক আহত, আটক ২

রোববার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ প্রদান করেন।

একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও যাবজ্জীবনকারাদন্ড ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এই আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও পেশকার আব্দুল মমিন এতথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো: কাওসার আলী, মো: মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মো: মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন, আব্দুল আওয়াল।

অভিযোগ প্রমাণীত না হওয়ায় ৩৯ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সাথে প্রতিবেশি আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেন সহ অন্যরা বাড়িতে বসে ছিলেন। এসময় আসামী হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামীরা লাঠি, সোটা, দেশীয় অস্ত্র সহ লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফূল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে।

এসময় আসামীরা ও তাদের লোকজন বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি করে। পরে আহতদের চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় ভর্তি করে দেয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

মামলা চলাকালে ২১ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ মামলার ৪ আসামীকে মৃত্যুদন্ড, ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা