সারাদেশ

মৃত্যুকূপ থেকে অপহৃতকে উদ্ধার

ইমরান আল মাহমুদ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ওমর ফারুক (২২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন, টেকনাফ পশ্চিম লেদা এলাকার মৃত আব্দু শুক্কুরের ছেলে আবু বক্কর ছিদ্দিক প্রকাশ রনি (২২) ও নবী হোছন (২৪)।

আরও পড়ুন: পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

জানা গেছে, টেকনাফ পৌরসভার ওপরের বাজার থেকে অপহরণের শিকার হন ওমর ফারুক (২২)। সে পৌরসভার উপরের বাজার স্বপ্না বাজারে কর্মচারি হিসেবে দীর্ঘদিন চাকরি করে আসছিল। টেকনাফ লেদা এলাকার আবু বক্করের সাথে সম্পর্কের খাতিরে টাকা ধার দেয় ফারুক। পরে নির্দিষ্ট সময়ের পর পাওনা টাকা চাইতে গেলে ফারুককে নানা হুমকি প্রদান করে আবু বক্কর। এক পর্যায়ে গত ২৮ জুন ফারুককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে আবু বক্করের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী।

অপহরণের ঘটনায় ভুক্তভোগীর খালাতো ভাই মো. সাদেক হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর শুরু হয় পাহাড়ে পাহাড়ে তল্লাশি ও অভিযান। অভিযানের এক পর্যায়ে গত ২ জুলাই রাত ৯টার দিকে হাত পা বাঁধা অবস্থায় ভিকটিম ওমর ফারুককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) শাকিল আহমদ। এ সময় অপহরণের ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

লেদা এলাকার সাধারণ মানুষ জানায়, রোহিঙ্গা ঢলের পর থেকে পাঁচবছর পর টেকনাফের লেদা এলাকার পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠেছে। যার নেতৃত্বে রয়েছে আবু বক্কর। তার কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

অপহৃত ভুক্তভোগী ওমর ফারুককে উদ্ধারের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) শাকিল আহমদ জানান, গত ২ জুলাই টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় অপহরণের শিকার ওমর ফারুককে গহীন পাহাড় থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। অন্যান্য সন্ত্রাসী বাহিনীর তথ্য পেলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা