সারাদেশ

টিসিবির পণ্য মজুত করায় অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবির সরবরাহ করা পণ্য ক্রেতাদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: কারামুক্ত হলেন ইভ্যালির চেয়ারম্যান

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মিয়ার হাট রাস্তার মাথার আলমগীর স্টোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ জন ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করে একই সাথে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। এ সময় মজুত করা পণ্য উদ্ধার করে বৃহস্পতিবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা